ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কুড়ুলগাছি:
বিখ্যাত মিউজিক কম্পোজার এ আর রহমান কর্তৃক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘কারার ঐ লৌহ কপাট’ এর সুর বিকৃতি করার প্রতিবাদে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার কার্পাসডাঙ্গায় কবি নজরুলের স্মৃতিবিজড়িত আটচালা ঘর প্রাঙ্গণের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদ আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নজরুল স্মৃতিবিজড়িত আটচালা ঘরের মালিক প্রকৃতি বিশ্বাস বকুল। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজীর আহম্মদ, চুয়াডাঙ্গা জেলা শাখার সংগীত শিক্ষক নিশাত শারমিন সোনিয়া, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের জেলা ম্যানেজার আরব বিল্লাহ্, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা আকলিমা খাতুন প্রমুখ।
এছাড়া মানববন্ধনে ডা. হাবিবুর রহমান, কবি আ. গণি, নাট্যশিল্পী জয়নাল আবেদীন, দৌলত বিশ্বাস, সংগীত শিল্পী শ্রী রঘুনাথ পাল, নাসির উদ্দীন, বুলবুল আহমেদসহ কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। মানববন্ধনে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গানের সুর বিকৃত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ আর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
