দামুড়হুদার ডুগডুগিতে রাজুর নেতৃত্বে:দেদারছে চলছে জুয়ার আসর!

আপলোড তারিখঃ 2017-08-19 ইং
দামুড়হুদার ডুগডুগিতে রাজুর নেতৃত্বে:দেদারছে চলছে জুয়ার আসর! ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার ডুগডুগিতে দেদারছে চলছে জুয়ার আসর। পত্রিকায় সংবাদ প্রকাশ হলে একদিন বিরতি দিয়ে আবার শুরু হয়েছে জুয়ার আসল। স্থানীয় প্রশাসন সবকিছু জেনেও রয়েছে নীরব ভূমিকায়। অনুসন্ধানে জানা যায়, দামুড়হুদার হাউলী ইউনিয়ন পরিষদ ভবনের পিছনে আমবাগানে পটু মেম্বারের ভাই রাজুর নেতৃতে দীর্ঘদিন রমরমা জুয়া পরিচালিত হয়ে আসছে। এক সময় পটু মেম্বার এই জুয়ার আসর পরিচালনা করতো। কিন্তু এখন পটু দৃশ্যত না থাকলেও তার ভাই রাজুর নেতৃত্বে চলছে এই জুয়া। এই জুয়া খেলার কারণে অত্র এলাকায় চুরি, ছিনতাইসহ নানাবিধ অপকর্ম বেড়েই চলেছে। গত ১৩ই আগষ্ট রবিবার দৈনিক সময়ের সমীকরণে `হাউলি ইউনিয়ন পরিষদ ভবনের পিছনে পটু মেম্বার ও তার ভাই রাজুর নেতৃত্বে রমরমা জুয়ার আসর` শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেই সময় জুয়ার আয়োজক রাজু পত্রিকার প্রতিবেদককে প্রতিমাসে মোটা অংকের টাকা ঘুষ প্রদানের প্রস্তাব দেয়। পরে পত্রিকা অফিসকে ম্যানেজ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় রাজু। সেই আর জুয়ার আসর পরিচালনা করবো না শর্তে সংবাদ প্রকাশ বন্ধ হলে। কয়েকদিন বিরতি দিয়ে আবার দেদারছে চালাচ্ছে জুয়ার আসর। এবিষয়ে জুয়ার আয়োজক রাজু এই প্রতিবেদককে বলেন, সময়ের সমীকরণকে টাকা দিয়ে ম্যানেজ করতে পারলাম না। কিন্তু পুলিশ ও সাংবাদিক এবং রাজনৈতিক নেতা আমি ম্যানেজ করে এই জুয়া পরিচালনা করি। এমন কেউ নেই যে আমার কাছ থেকে টাকা না নিয়ে খালি হাতে ফেরেন। এছাড়া, থানার পুলিশ-ডিবি অফিসসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের আমি নিয়মিত মাসোয়ারা দিয়েই এই জুয়া চালাচ্ছি। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ জানান ‘আমার কাছে অপরাধীর কোনো ছাড় নেই। অপরাধ নির্মূূলে আমাদের অভিযান অব্যাহত আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)