হরিণাকুণ্ডুতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা

আপলোড তারিখঃ 2023-11-24 ইং
হরিণাকুণ্ডুতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডুর শুড়া গ্রামে দুর্বৃত্তের গুলিতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি শামিম হোসেন মিয়া (৫৩) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। সাবেক সেনা সদস্য শামিম একই গ্রামের গোলাম রসুল নাণ্টুর ছেলে। গ্রামবাসী জানান, বৃহস্পতিবার এশার নামাজ পড়ে শামিম বাড়ির সামনে একটি সাঁকোর কাছে দাঁড়িয়ে ছিলেন। এসময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে সেখান থেকে ধরে খালের ওপারে নিয়ে বুকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে স্বজনেরা শামিমকে উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ জানান, শামিম ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন। হাসপাতালে মৃত অবস্থায় তাকে আনা হয়। ঝিনাইদহ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া জানান, একজনকে গুলি করে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। সেখানে পৌঁছে বিস্তারিত জানতে পারবো। উল্লেখ্য, শামিম ২০২২ সালের ৩১ আগস্ট ফেসবুক লাইভে এসে হরিণাকুণ্ডুর সাবেক ওসি সাইফুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ করে আলোচনায় আসেন। সেখানে তিনি বলেন, ‘আমার সঙ্গে ওসি তুই তুকারি করেছে। তিনি আমাকে গ্রেপ্তার করতে পারেন, কিন্তু এমন ব্যবহার করতে পারেন না। আমার মামা ব্রিটেনের রাষ্ট্রদূত। ভগ্নিপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অফিসার। তবুও আমি এই পরিচয় কাউকে দিয়ে চলি না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)