নানা অনিয়মে এক প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2023-11-24 ইং
নানা অনিয়মে এক প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মুড়ি, চানাচুর, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেজিং প্রতিষ্ঠানে তদারকি করা হয়। আর অনিয়মের অভিযোগ প্রমাণ হওয়ায় এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ডিঙ্গেদহ ও জালশুকা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ। সূত্রে জানা গেছে, জালশুকা এলাকায় মেসার্স মাম ফুডেক্স নামক প্রতিষ্ঠানে আগে সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকরভাবে সেমাই, চানাচুর ও মুড়ি তৈরি, স্বাস্থ্যবিধি না মানা, কর্মচারীদের টয়লেটে হাত ধোয়ার সাবান/হ্যান্ডওয়াশ না থাকা, অনুমোদনবিহীনভাবে বাইরের পণ্য নিজেদের নামে প্যাকেজিং করা, পণ্যের প্যাকেটে মিথ্যা বিজ্ঞাপন দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য ভালো পণ্যের সাথে সংরক্ষণ করে বিক্রি করা এবং যথাযথভাবে মোড়কীকরণ বিধি না মানার অভিযোগ প্রমাণিত হয়। এসব অপরাধের জন্য প্রতিষ্ঠানটির মালিক মো. রাশেদ আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩, ৪৪ ও ৫১ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। আর মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর মালামাল নষ্ট করে দেওয়া হয়। এসময় ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার ব্যাপারে সতর্ক করা হয়। পরে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ। গতকাল অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)