চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-11-22 ইং
চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ ছদ্মবেশে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়া সদর এলাকার মোল্লা তেঘরি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরি গ্রামের ওহাবের ছেলে বাবুল (৫০)। সদর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুজ্জামান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় কুমার কুষ্টিয়া থানার হাউজিং ও মোল্লা তেঘরি এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ছদ্মবেশ ধারণ করে ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গতকালই তাকে সংশ্লিষ্ট মামলাগুলোতে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, গ্রেপ্তারকৃত আসামি মোট ছয়টি মামলায় সাজাপ্রাপ্ত। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)