চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে কমোডোর শহীদুরের মনোনয়নপত্র উত্তোলন

আপলোড তারিখঃ 2023-11-21 ইং
চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে কমোডোর শহীদুরের মনোনয়নপত্র উত্তোলন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন কমোডোর এম শহীদুর রহমান। তিনি গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার স্নিদ্ধা দাসের নিকট থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন অফিসার মশিউর রহমান। কমোডোর এম শহীদুর রহমান আলমডাঙ্গার আনন্দধাম নিবাসী মরহুম আব্দুল হামিদ মিয়ার ছেলে। তিনি ব্যক্তি জীবনে নৌ-বাহিনীর পিএসসি অবসরপ্রাপ্ত কমান্ডার (নেভি)। তিনি চুয়াডাঙ্গা-১ আসন থেকে সংসদ নির্বাচন করার জন্য দীর্ঘদিন ধরে এলাকায় গণসংযোগ ও পথসভা করে আসছেন। বিভিন্নভাবে গরীব-দুঃখী মানুষের সেবা করে চলেছেন। তিনি অবহেলিত মানুষের কল্যাণে নিজেকে আত্ম নিয়োগ করার জন্যই সংসদ নির্বাচন করছেন বলে জানান। কমোডোর এম শহীদুর রহমান বলেন, ‘আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। বৃহত্তর আলমডাঙ্গা উপজেলার আমিই একমাত্র প্রার্থী। আমার ২২ বছরের অবসর জীবনে আমি দান-খয়রাত করে পূর্ণাঙ্গ শান্তি পাইনি। তাই আরও বৃহৎ আকারে আপনাদের সেবা করার জন্য জনপ্রতিনিধি হতে ইচ্ছুক। আপনারা যদি আগামী সংসদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদের জন্য বরাদ্দকৃত একটি টাকাও আমি বা আমার কেউ ভোগ করবে না। আপনাদের বাজেট আপনাদের হাতেই তুলে দিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আসন্ন সংসদ নির্বাচনে আমার সাথে থেকে আপনার মূল্যবান ভোটটি আমাকে দিয়ে বিজয়ী করবেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)