গাংনীতে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-11-21 ইং
গাংনীতে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ডাচ্ বাংলা ব্যাংক গাংনী এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে গাংনী ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের সামনে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন পর্যায়ের গ্রাহকেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং মেহেরপুর এরিয়া ম্যানেজার আশরাফুল ইসলাম, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রফিক। সমাবেশে স্বাগত বক্তব্যে ব্যাংকটির গ্রাহক সেবার বিস্তারিত তুলে ধরেন গাংনী এজেন্ট খোরশেদ আলম। এসময় আরও বক্তব্য দেন স্বদেশ সীডের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুল হক মানিক, মোটরসাইকেল ব্যবসায়ী কামাল হোসেন, পরিবেশক ব্যবসায়ী মোশারফ হোসেনসহ গ্রাহকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)