চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজের সঙ্গে নবাগত এসপির শুভেচ্ছাবিনিময়

আপলোড তারিখঃ 2023-11-20 ইং
চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজের সঙ্গে নবাগত এসপির শুভেচ্ছাবিনিময় ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দারের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেছেন জেলার নবাগত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান পিপিএম-সেবা। গতকাল রোববার বিকেল চারটায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দারের কার্যালয়ে উপস্থিত হয়ে শুভেচ্ছাবিনিময় করেন তিনি। সৌজন্য সাক্ষাৎকালে নবাগত পুলিশ সুপার চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দারের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ পিপিএম-সেবা, নাসির উদ্দীন মৃধাসহ কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্ট, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)