শ্রদ্ধা, প্রশংসা ও সহকর্মীদের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন এসপি আব্দুল্লাহ্ আল-মামুন

আপলোড তারিখঃ 2023-11-20 ইং
শ্রদ্ধা, প্রশংসা ও সহকর্মীদের অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন এসপি আব্দুল্লাহ্ আল-মামুন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ফুল দিয়ে গাড়ি সাজিয়ে সেই গাড়িকে ফুলের রশি দিয়ে টেনে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনকে বিদায় জানিয়েছেন পুলিশ সদস্যরা। গতকাল রোববার বেলা দুইটায় পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন পুলিশ লাইন্স ছেড়েছেন। এসময় পুলিশ সদস্যরা এসপিকে বহনকারী ফুল দিয়ে সজ্জিত গাড়িটি ফুল দিয়ে সাজানো দুটি রশি বেঁধে টেনে রাস্তায় তুলে দেন। এর আগে বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে এসপি আব্দুল্লাহ আল-মামুনকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা থেকে নৌ পুলিশে বদলির আদেশপ্রাপ্ত হন তিনি। চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আর. এম ফয়জুর রহমান পিপিএম-সেবা এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল আজাদ পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, জেলা পুলিশের সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরআই, টিআইসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ। বিদায় বেলায় বদলিজনিত বিদায়ে সহকর্মীদের শ্রদ্ধা, প্রশংসা ও ভালোবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার। জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্য, কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন মানবিক, মেধাবী, সৎ, চৌকস, পরিশ্রমী, দক্ষ ও মানবিক পুলিশ সুপার হিসেবে আলোচিত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)