কলাখেতে পড়ে ছিল দিনমজুরের রক্তাক্ত লাশ

আপলোড তারিখঃ 2023-11-19 ইং
কলাখেতে পড়ে ছিল দিনমজুরের রক্তাক্ত লাশ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের একটি কলাখেত থেকে আসলাম হোসেন (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা একটার দিকে পুলিশ রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি পাবনার চাটমোহর উপজেলা বহরপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে বলে পুলিশ জানিয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ঘটনাস্থলে কিছু জামাকাপড়, শাবল, বেগুন ও একটি কাচি পাওয়া গেছে।

মহারাজপুর ইউনিয়নের খামারাইল ওয়ার্ডের মেম্বার জাহিদুল ইসলাম জানান, সকালে রামনগর গ্রামের কলাখেতে লাশ পড়ে থাকার বিষয়টি জানতে পেয়ে ইউপি চেয়ারম্যান ও পুলিশকে অবগত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করার চেষ্টা করে।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া খুরশিদ আলম জানান, নিহত ব্যক্তি সম্ভবত দিনমজুর ছিলেন। তার মাথায়, হাতের তালু ও কানের পাশে আঘাতের চিহ্ন আছে। সম্ভবত শাবল দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে। আবার অনেকে মনে করছেন, পাশের খেত থেকে বেগুন তোলার কারণে কেউ চোর সন্দেহে তাকে হত্যা করতে পারে।

ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। লাশের পরিচয় উদ্ধারে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের প্রচেষ্টা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)