গাংনীর মৈত্রাপুরে পুকুর থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2017-08-18 ইং
গাংনীর মৈত্রাপুরে পুকুর থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের মৈত্রাপুর গ্রামের একটি পুকুর থেকে সোহানুর রহমান সোহান (৯) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। মাদ্রাসাছাত্র সোহান মৈত্রাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও রামদেবপুর গ্রামের হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। গতকাল শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশু সোহানের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সোহান গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। অসাবধানবশত সে পানিতে ডুবে যায়। তাকে পরিবারের লোকজন গ্রামের বিভিন্ন প্রান্তে খোঁজাখুজি করে ব্যর্থ হয়। দুপুর ২টার দিকে তার লাশ ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে গ্রামের কবরস্থানে সোহানের লাশ দাফন করা হয়।  গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)