আইন্দিপুর প্রবাসী কল্যাণ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নঈম জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2023-11-17 ইং
আইন্দিপুর প্রবাসী কল্যাণ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নঈম জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গার চিৎলার আইন্দিপুর প্রবাসী কল্যাণ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় আইন্দিপুর ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলার স্থায়ী কমিটির সভাপতি ও আব্দুল্লাহ সিটির সত্ত্বাধিকারী আব্দুল মমিন স্বপনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। এদিকে, দুই দলের হাড্ডা-হাড্ডি লড়াইয়ে ফাইনাল ম্যাচে কোনো দলই গোল করতে রা পারায় খেলাটি টাইব্রেকারে পৌঁছায়। টাইব্রেকারে ৫-৩ গোলে শালিকা ফুটবল একাদশকে পরাজিত করে ভোগাইলবগাদি ফুটবল একাদশ জয়লাভ করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি নঈম জোয়ার্দ্দার বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এ জন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে, ততটাই তাদের মনমানসিকতা আরও ভালো হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি বিএনপি-জামায়াত জোট সরকারের ক্ষমতা আমলে মানুষকে রাতের ঘুমকে হারাম করে দিয়েছিল। ঐসব দিনের কথা বুকে ধারণ করে যুবলীগের সাংগঠনিক শক্তি অর্জন করতে হবে এবং যুবলীগের ছায়াতলে দাঁড়িয়ে জামায়াত-বিএনপিসহ সকল অপশক্তিকে প্রতিহত করে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাইক্রো-ম্যাক্স টেকনোলজিস লিমিটেড, ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, খেলার স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক রয়েল বিশ্বাস, ক্যাশিয়ার শাহারুল ইসলাম, জেলা যুবলীগ নেতা আজাদুল ইসলাম আজাদ, হাফিজুর রহমান হাপু, আজিম উদ্দিন, রামিম হাসান সৌকত, রাসেল আহম্মেদ, গাংনী তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবর আলী, এএসআই মরজেম আলী, খেলা পরিচালনা কমিটির সভাপতি মনজুর রহমান, আশাবুল হক, আনারুল ইসলাম, জুলফিকার আলী ভুট্টো, মহিররদ্দীন, রাশিদুল ইসলাম প্রমুখ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল লতিফ। খেলায় চ্যাম্পিয়ন দল ভোগাইলবগাদি ফুটবল একাদশকে নগদ ৮০ হাজার টাকা ও রানার্সআপ দল শালিকা ফুটবল একাদশকে নগদ ৬০ হাজার টাকা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)