শিমুল বিএসটিএমপিআইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

আপলোড তারিখঃ 2023-11-17 ইং
শিমুল বিএসটিএমপিআইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার সন্তান মো. জাহাঙ্গীর কবির শিমুল। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার মো. শাহজাহান কবিরের ছেলে।

সংগঠন বিধিমালা ১৯৯৪ এবং বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সংঘবিধি মোতাবেক নির্বাচন বোর্ড গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস্ অ্যান্ড পাওয়ার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের ২০২২-২৩ এবং ২০২৩-২০২৪ সনের জন্য পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, ৩ জন ভাইস- প্রেসিডেন্ট এবং পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত ২০ জনের নাম ফলাফলে প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফলে হামিদুল হক খোকন সভাপতি এবং জাহাঙ্গীর কবির শিমুল সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)