দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত

আপলোড তারিখঃ 2023-11-16 ইং
দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেলের ধাক্কায় তোফায়েল হোসেন (৬০) এবং কামাল (৪২) নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা একটার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের চন্দ্রবাস গ্যান্ডারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত তোফায়েল একই ইউনিয়নের হরিরামপুর রাইস মিল পাড়ার মৃত হেদায়েত উদ্দিন বিশ্বাসের ছেলে এবং কামাল একই ইউনিয়নের শিবনগর স্কুলপাড়ার দিনুর ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চন্দ্রবাস গ্যান্ডারি মোড়ে রাস্তার পাশে মোটরসাইকেল পার্কিং করে আখের শরবত পান করছিল। এসময় অপরদিক থেকে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তোফায়েল ও কামালের ওপর আছড়ে পরে। এতে দুজনেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতলের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)