কার্পাসডাঙ্গায় ৫ শ গ্রাম গাঁজাসহ পুলিশের হাতে যুবক আটক

আপলোড তারিখঃ 2023-11-15 ইং
কার্পাসডাঙ্গায় ৫ শ গ্রাম গাঁজাসহ পুলিশের হাতে যুবক আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা থেকে ৫ শ গ্রাম গাঁজাসহ রাজিন সালেহ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই ইমরান হোসেন, এএসআই মোসলেম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সীমান্তবর্তী ঠাকুরপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। পুলিশ জানায়, অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে ৫ শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)