কার্পাসডাঙ্গায় ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-11-15 ইং
কার্পাসডাঙ্গায় ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, কুড়ুলগাছি:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত হয়েছে। কার্পাসডাঙ্গা গ্রামবাসীর আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মতিয়ারের ইটভাটার পাশের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। চণ্ডিপুর গ্রামের হোসেন, মহাজনপুরের ইমান, কার্পাসডাঙ্গার কালাম সাপুড়ের দল ঝাপান খেলায় অংশগ্রহণ করেন। ঝাপান খেলা দেখতে বিভিন্ন এলাকার শত শত মানুষ ভিড় জমায়।

খেলায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম মিঠু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাব্বার খাবলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের হিরোসহ যুবলীগ নেতা মেশকাত, জাহাঙ্গীর, ইয়াসিন, মোস্ত প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)