ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ মো. সাদ্দাম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা একটার দিকে থানার এসআই মো. মাহামুদুল হাসান মিন্টু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়ার মৃত আকমল হোসেনের ছেলে মো. সাদ্দামকে (২২) গোবিন্দপুর মাঠপাড়া থেকে ২০ কেজি ২০০ গ্রাম বিভিন্ন সাইজের লোহার রড় ও একটি ১০ কেজি ওজনের বাটখারাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
