সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে ঝিনাইদহে মানববন্ধন

আপলোড তারিখঃ 2023-07-10 ইং
সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে ঝিনাইদহে মানববন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতাল চত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ওজিএবি ও বাংলাদেশের সর্বস্তরের চিকিৎসকবৃন্দ। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সদর হাসপাতালের নার্স ও চিকিৎসকেরা ব্যানার, ফ্যাস্টুন ও লিফলেট নিয়ে অংশ নেন। এসময় সদর হাসপাতালের গাইনি কনসালট্যান্ট ডা. আলা-উদ্দিন, শিশু কনসালট্যান্ট ডা. আনোয়ারুল ইসলাম, অর্থোপেডিক সার্জন ডা. মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসকেরা রোগীদের সেবা দিয়ে থাকেন। চিকিৎসা দিতে গিয়ে রোগী মৃত্যু হলে চিকিৎসকদের দায়ী করা হয়। কিন্তু কেন কি কারণে মৃত্যু হলো, সেটা নিয়ে কেউ কথা বলে না। মানববন্ধনে চিকিৎসকদের জীবনের নিরাপত্তার বিষয়ে জোর দাবি জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)