বিদেশ যাওয়া হলো না মেহেদীর

আপলোড তারিখঃ 2023-07-10 ইং
বিদেশ যাওয়া হলো না মেহেদীর ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: গালিগালাজের প্রতিবাদ করে খুন হলেন মেহেদী হাসান (২৫) নামের এক যুবক। গত শনিবার মধ্যরাতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ফয়লা মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী একই এলাকার সফর আলীর ছেলে। কয়েক দিন পরেই তার বিদেশ যাওয়ার কথা ছিল। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে আকরাম হোসেনকে গেপ্তার করেছে পুলিশ। মেহেদীর মা সাবিহা বেগম অভিযোগ করেন, আকরাম হোসেন প্রতিরাতেই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় অকথ্য ভাষায় গালিগালাজ করতো। এ ঘটনার প্রতিবাদ করে মেহেদী। গত শনিবার রাত ১২টার দিকে মেহেদী খাওয়া শেষ করে বসেছিল। এসময় তার একটি ফোন আসে। ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় মেহেদী। মেহেদীর স্ত্রী আঁখি বেগম অভিযোগ করেন, মধ্যরাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে প্রতিবেশী আকরাম ও তার ভাই সাদ্দাম হোসেন মেহেদীর সঙ্গে তর্কে লিপ্ত হয়। এর একপর্যায়ে দুই ভাই মিলে ছুরিকাঘাত করে তার স্বামীকে হত্যা করেন। তিনি আরও বলেন, তার স্বামীর ভিসা-পাসপোর্টসহ বিমানের টিকিট হয়ে গেছে। আর তিন দিন পরে মালয়েশিয়া চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহত মেহেদী ও আকরাম দুই বন্ধু। কথা-কাটাকাটির জের ধরে তাকে গলায় ছুরি ঢুকিয়ে হত্যা করা হয়। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, তর্কের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ হত্যার মোটিভ ও ক্লু উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। আসামিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)