চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আটক দুজনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2023-07-10 ইং
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আটক দুজনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী এলাকায় অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকেই এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডসহ জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী ঈদগাহ পাড়ার ইলিয়াস হোসেনের ছেলে ইনতাজ (৩৫) ও দামুড়হুদা উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে মোফাজ্জল হোসেন (৪০)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে ইনতাজের বাড়িতে অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ তাকে করা হয়। পরে বেলগাছী ঈদগাহের পাশ থেকে মোফাজ্জল হোসেনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকেই এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কেই ৫ শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)