জীবননগরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

আপলোড তারিখঃ 2023-07-09 ইং
জীবননগরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ ছবির ক্যাপশন:
রাসেল হোসেন মুন্নাঃ জীবননগর উপজেলার সন্তোষপুর আন্দুলবাড়ীয়া সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বিল্পব ৩৫ আহত হয়েছে রুবেল ৩৪। আজ রবিবার বিকালে সন্তোষপুর পুলফ্যাক্টরি কাছে এই দূর্ঘটনা ঘটে। নিহত বিল্পাব ও আহত রুবেল দুই জনের বাড়ি ঝিনাইদহ জেলার ব্যাপারী পাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায় রুবেল ও বিপ্লব দুই বন্ধু এক সাথে মোটরসাইকেল যোগে ঝিনাইদহ থেকে জীবননগরে আসার উদ্দেশ্যে রওনা দেয়। আন্দলবাড়িয়া সন্তোষপুর পথিমধ্যে পুল ফ্যাক্টরি নিকট পৌঁছালে মোটরসাইকেল ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বিপ্লব স্পটে নিহত হন আর রুবেল আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রুবেলকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান কর্তব্যরত চিকিৎসা তার অবস্থা অসংখ্যজনক দেখে যশোর সদর হাসপাতালে রেফার করে। দুর্ঘটনার খবর শুনে জীবননগর থানার ওসি নাসিরউদ্দিনের মৃধা ঘটনা স্থান পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)