জীবননগরে ৩০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-07-08 ইং
জীবননগরে ৩০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা-পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মোছা. ছায়রা খাতুন (৪৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছায়রা খাতুন জীবননগর উপজেলার রাজনগর কবরস্থানপাড়ার বাসিন্দা মো. চাঁদ আলীর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা। তিনি বলেন, ছায়রা খাতুন মাদকদ্রব্য বেচা-কেনা করছে, এমন সংবাদ পেয়ে অভিযানে যায় থানার একটি দল। এসময় ৩০টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় তাকে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যারা মাদক ব্যবসা করছে, তাদের আটক করার জন্য প্রতিনিয়ত অভিযান চলছে। এটা অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)