দামুড়হুদা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা

আপলোড তারিখঃ 2023-07-08 ইং
দামুড়হুদা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুন্নবী সভাপতিত্বে সভাটির সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, মেহেদী হাসান মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালেকিন মিয়া সাগর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল হোসেন, নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক শামসুজ্জোহা পলাশ, আলী আজগার সোনা প্রমুখ। জরুরি সভায় সাংবাদিক নেতারা বলেন, ‘পবিত্র ঈদুল আজহার পূর্বে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে সদ্য জন্ম নেওয়া বিষ্ণুপুর গ্রামের মাহাবুল-কল্পনা দম্পতির চার কন্যা সন্তানের জন্য গাভী-বাছুর হস্তান্তর অনুষ্ঠানে প্রকাশ্যে স্থানীয় এক সাংবাদিককে সাংঘাতিক বলে সাংবাদিক সমাজকে হেয় প্রতিপন্ন করেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। আমরা এর প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’ এছাড়া জরুরি সভায় কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক আব্দুস সালামকে নির্বাহী সদস্য ও প্রেসক্লাবে সদস্য পদ পাওয়ার জন্য আবেদনকারী ছয়জন সাংবাদিকের আবেদন যাচাই-বাছাই করে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সদস্য মোজাম্মেল শিশির, সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এস এম সুজনসহ নবাগত সদস্য শাহাজালাল বাবু, রাসেল আহমেদ, শিরিন জামান, রকিবুল হাসান তোতা, মশিউর রহমান ও হেলাল উদ্দিন মন্ডল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)