ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে গবাদিপশুর ৯দিন ব্যাপি টিকাদান কর্মসূচির প্রথম দিন পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দামুড়হুদা সদর ইউনিয়নের মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক গবাদি পশুকে টিকা দেয়া হয়।
জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ও দামুড়হুদা উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের সহযোগীতায় অনুষ্ঠিত টিকাদান কর্মসূচী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরিফুল আলম (মিল্টন), জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজিজুর রহমান (কবির), এরিয়া ম্যানেজার আব্দুস সালাম, মুক্তারপুর জিপির ম্যানেজার রফিকুল হাসান স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, টিকাদান কার্যক্রম পরিচালনা করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মশিউর রহমান।
উল্লেখ্য এই কর্মসূচির আওতায় ২৮ আগষ্ট পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে গবাদি পশুর টিকাদান সম্পন্ন করা হবে। আজ ১৭ই আগস্ট বৃহস্পতিবার বড় দুধপাতিলা (বড় মসজিদ) ও ছোট দুধপাতিলা ৩ রাস্তার মোড়ে সকাল সাড়ে ছয়টা হতে সাড়ে নয়টা পযর্ন্ত জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনরে পক্ষ থেকে গবাদি পশুর টিকা নেওয়ার জন্য পশুসহ মালিকদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
