আলমডাঙ্গায় ৪০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2023-07-07 ইং
আলমডাঙ্গায় ৪০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সোহেল (২২) নামের এক যুবক আটক হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে আলমডাঙ্গা রেল স্টেশন গোডাউনের অদূরে অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। এসময় আটক সোহেলের নিকট থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সোহেল ওই এলাকার রেজাউলের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই আশিকুল হক ও এএসআই রওশন সঙ্গীয় ফোর্স নিয়ে রেল স্টেশন গোডাউন এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে আটক করে। এসময় সোহেলের নিকট থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গতকাল বৃহস্পতিবার আটককৃত আসামির সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)