দর্শনার মদনায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-07-07 ইং
দর্শনার মদনায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দামুড়হুদার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া গ্রামে ঈদ পরবর্তী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কামারপাড়া (পশ্চিমপাড়া) যুব সমাজের উদ্যোগে ‘ঈদ আনন্দে আমরা’ স্লোগানে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রামের স্কুলমাঠে এ খেলার আয়োজন করে। উক্ত ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে কামারপাড়া যুব সিনিয়র একাদশ বনাম কামারপাড়া যুব জুনিয়র একাদশ। খেলায় দুই দলের হাড্ডা-গাড্ডি লড়াই শেষে ১-১ গোলে ম্যাচ ড্র হয়। খেলা দেখতে গ্রামের ছোট-বড় সব বয়সী নারী-পুরুষর ভিড় জমায়। খেলাটি পরিচালনা করেন ইমতিয়াজ হোসেন শাওন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এস জামিল রুবেল

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)