আলমডাঙ্গায় ২ শ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী আবু বক্কর আটক

আপলোড তারিখঃ 2023-07-07 ইং
আলমডাঙ্গায় ২ শ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী আবু বক্কর আটক ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার বড় গাংনী তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ শ গ্রাম গাঁজাসহ আবু বক্কর (৩৭) আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার নান্দবার ভিটাপাড়ার বিল্লাল মোড় থেকে তাকে আটক করা হয়। এসময় আটককৃত আবু বক্করের নিকট থেকে ২ শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আবু বক্কর নান্দবার গ্রামের জালাল উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, আবু বক্কর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপর সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে বড় গাংনী তদন্ত কেন্দ্রের এসআই শহিদুল ইসলাম ও এএসআই বাদশা আলমগীর নান্দবার গ্রামে অভিযান চালায়। এসময় আবু বক্কর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃত আসামির নিকট থেকে ২ শ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গতকালই আসামি আবু বক্করের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)