চুয়াডাঙ্গায় মাদকসহ আটক একজনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2023-07-06 ইং
চুয়াডাঙ্গায় মাদকসহ আটক একজনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আকবর হোসেন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার বিকেলে আকবর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করা হয়। পরে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা প্রদান করেন। আকবর হোসেন চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার মৃত নুরুল হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বিকেল চারটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল ইসলাম খান, উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আকবর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ২ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে আকবর হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। পরে আকবর হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)