ঝিনাইদহে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-07-06 ইং
ঝিনাইদহে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ঝিনাইদহ সদর থানার খালিশপুর বাজার থেকে মাদক মামলার পলাতক আসামি মো. সোলাইমানকে (৫১) গ্রেপ্তার করেছে র‌্যাব- ৬ (ঝিনাইদহ ক্যাম্প) । গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সোলাইমান ঝিনাইদহ সদর থানার মহারাজপুর গ্রামের শের আলী মন্ডলের ছেলে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৬। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঝিনাইদহ সদর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার পলাতক আসামি সোলাইমান খালিশপুর বাজারে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে সোলাইমানকে গ্রেপ্তার করে। পরে তাকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)