আলমডাঙ্গায় নির্মাণাধীন খোলা ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2023-07-06 ইং
আলমডাঙ্গায় নির্মাণাধীন খোলা ড্রেনে পড়ে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা পৌরসভার নির্মাণাধীন ড্রেনে পড়ে সামিয়া নামের সাড়ে তিন বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে পৌর এলাকার কলেজপাড়ায় ঢাকনাবিহীন ড্রেনের পানি থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। সামিয়া একই পাড়ার ব্যবসায়ী রোকনুজ্জামানের কন্যা। শিশুর পরিবার ও স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় সামিয়া কলেজপাড়া সড়কে তার পিতার দোকানের সামনে খেলা করছিল। সে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির সামনে পৌরসভার নির্মাণাধীন ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যায়। তাকে অনেক খুঁজেও না পেয়ে পরিবারের লোকজন হতাশ হয়ে পড়েন। একপর্যায়ে ড্রেনের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী অভিযোগ করেন, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে সড়কের পাশে নির্মাণ করা ড্রেনের ওপরে অধিকাংশ স্থানে দীর্ঘদিন ঢাকনা (স্ল্যাব) দেওয়া হয়নি। আগেও ঢাকনাবিহীন এই ড্রেনের ওপর দিয়ে হাঁটতে গিয়ে অনেকেই নিচে পড়ে আহত হয়েছে। এ বিষয়ে ড্রেন নির্মাণকাজের ঠিকাদার মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে শতভাগ স্লাব দেওয়া সম্ভব হয়নি। তবুও নির্মাণাধীন ড্রেনের শতভাগ স্লাব দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তবে ড্রেনে পড়ে আর যেন কোনো প্রাণহানি না ঘটে, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)