ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে ৬টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে জীবননগর থানা-পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র জীবননগর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরিচ্ছন্ন পরিবেশে আম বিক্রি ও লাইসেন্স না থাকায় ৬ প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫ শ টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাফা বিন মজিদ, জীবননগর হাসপাতালের স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিসুর রহমান।
