জীবননগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আপলোড তারিখঃ 2023-07-06 ইং
জীবননগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জীবননগর পৌর শহরের নয়ন জলির ধারে বৃক্ষরোপণের মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)