আন্দুলবাড়ীয়া ইউপি নির্বাচনে আচরণবিধি সংক্রান্ত সভা

আপলোড তারিখঃ 2023-07-06 ইং
আন্দুলবাড়ীয়া ইউপি নির্বাচনে আচরণবিধি সংক্রান্ত সভা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে জীবননগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান, জীবননগর উপজেলা নির্বাচন অফিসার মেজর আহম্মেদ ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা। সভায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)