ঝিনাইদহে ডা. রাশেদ আল-মামুনের বড় ভাইয়ের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2023-07-06 ইং
ঝিনাইদহে ডা. রাশেদ আল-মামুনের বড় ভাইয়ের ইন্তেকাল ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ ওজলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল-মামুনের বড় ভাই আব্দুল ওহাব মিয়া (৬৬) ইন্তেকাল করেছেন। ইন্ন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার ভোররাতে ঝিনাইদহ শহরের আল-মামুন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনসহ রেখে গেছেন। গতকাল সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামের মাদ্রাসা মাঠে জোহর নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়। তিনি বিদ্যুৎ বিভাগের খুলনা খালিশপুরের সাবেক কর্মকর্তা। তার মৃত্যুতে কালীচরণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ চিকিৎসক, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা শোক ও সমবেদনা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)