আলমডাঙ্গায় ১২ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2023-07-06 ইং
আলমডাঙ্গায় ১২ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিবহণ আইনের ১২টি মামলায় ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের উত্তরা ফিলিং স্টেশনের পাশের সড়কে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী হেলমেটবিহীন গাড়ি চালানো এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেন। এদিকে সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ সড়ক পরিবহণ আইন ২০১৮ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট ৭টি মামলায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, জনস্বার্থে মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে। নিজেরা সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)