চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান আটক দুজনের ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2023-07-05 ইং
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান আটক দুজনের ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মৃত আমির আলীর ছেলে হালিম (৪৫) ও চুনুরিপাড়ার মৃত ফজলুল হকের ছেলে রফিক (৪৫)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মাথাভাঙ্গা ব্রিজের নীচে অভিযান চালিয়ে ২ অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ হালিমকে আটক করে। সকাল সাড়ে ৯ টার দিকে দৌলতদিয়াড় টিটু মিয়ার চায়ের দোকানের পাশে অভিযান চালিয়ে আরও ২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ রফিককে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের দুজনকেই ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)