ঝিনাইদহে নাটক ‘খুড়িমা’ মঞ্চায়িত

আপলোড তারিখঃ 2023-07-05 ইং
ঝিনাইদহে নাটক ‘খুড়িমা’ মঞ্চায়িত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: দুই বাংলার সাংস্কৃতিক বিনিময় ও সম্প্রীতির মেলবন্ধন উপলক্ষে ঝিনাইদহে মঞ্চায়িত হয়েছে একক নাটক ‘খুড়িমা’। গত সোমবার সন্ধ্যায় শহরের প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশুপার্ক মিলনায়তনে এ নাটক মঞ্চায়িত হয়। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া কথক পারফর্মিং রেপার্টয়্যার প্রয়োজিত মুন্সী প্রেমচন্দের বুড়ি কাকি অবলম্বনে নির্মিত নাটক খুড়িমা অভিনয় করেন পশ্চিমবঙ্গের নাট্যশিল্পী কৃতি মজুমদার। নাটকে ফুটিয়ে তোলা হয়েছে বর্তমান সমাজ ব্যবস্থায় অসহায়দের নির্যাতন। সমাজের প্রভাবশালী বিত্তবানদের অন্যায় অপরাধ। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে একজন ৭০ বছর বয়সী নারীর জীবন সংগ্রাম। সৌরভগুপ্তের রচিত ৪৫ মিনিটের এই একক নাটক উপভোগ করেন ঝিনাইদহের নানা শ্রেণি-পেশার মানুষ। নাটক শেষে মূল্যায়ন সভায় নাড়িকেলবাড়ীয়া ডিগ্রি কলেজের উপ-অধ্যক্ষ আব্দুস সালাম, অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি রুবেল পারভেজ, প্রভাষক বাবুল আক্তার লাল্টু, দিপায়নের সাধারণ সম্পাদক বিএম আনোয়ার হোসেন, অংকুর নাট্য একাডেমি আজীবন সদস্য অঞ্জলী রায়, জামাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)