দারিয়াপুর ইউনিয়ন আ.লীগের ঈদত্তোর শুভেচ্ছাবিমিনয়

আপলোড তারিখঃ 2023-07-03 ইং
দারিয়াপুর ইউনিয়ন আ.লীগের ঈদত্তোর শুভেচ্ছাবিমিনয় ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের ঈদত্তোর শুভেচ্ছাবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হাট প্রাঙ্গনে এই ঈদ শুভেচ্ছা সভার আয়োজন করা হয়। দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. মিয়াজান আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং সাবেক ঢাবি ছাত্রনেতা এমএএস ইমন ও মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। সভায় অতিথি থেকে আরও বক্তব্য দেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক টনিক বিশ্বাস, মুজিবনগর উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা, মেহেরপুর জেলা যুবলীগের সদস্য ইয়ানুস আলী, মুজিবনগর উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিটো ও দারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসানুল হক। সভায় বক্তারা বলেন, ‘প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের হাত থেকে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। উড়ে এসে জুড়ে বসা এমপি বা মন্ত্রী নয়, আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের যারা মূল্যায়ন করবে, তাদের পাশে থাকবে এমন নেতাকে মনোনয়ন দিতে হবে। যিনি ত্যাগী নেতা-কর্মীদের পাশে নিয়ে চলবেন আমরা এমন নেতাকে চাই।’ বক্তারা আরও বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে হাইব্রিড নেতা-কর্মীদের মূল্যায়ন করছেন। যা নিয়ে সাধারণ মানুষ ও প্রকৃত আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।’ জেলা আওয়ামী লীগের সদস্য ও মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চান্দুর সঞ্চালনায় সভায় মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)