ঝিনাইদহ জেলা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন

আপলোড তারিখঃ 2023-07-03 ইং
ঝিনাইদহ জেলা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন গত শনিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইদুল করিম মিণ্টু ফলাফল ঘোষণা করেন। চার বছর পর অনুষ্ঠিত শ্রমিকদের এই নির্বাচনে সভাপতি পদে মাসুদ রানা প্রাইভেট কার প্রতীক নিয়ে ১ হাজার ৪৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী দাউদ হোসেন পান ৮৪০ ভোট। এদিকে সাধারণ সম্পাদক পদে ওলিয়ার রহমান দোয়েল প্রতীক নিয়ে ১ হাজার ৯২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাহাঙ্গীর আলম সাগর পান ১ হাজার ১৮৭ ভোট। ১৯টি পদে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। মোট ৩ হাজার ৬৩৯ জন ভোটারের মধ্যে ৩ হাজার ১৮৮ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে ৪৫১ জন ভোটার ভোট দেননি। বাতিল হয়েছে ৬৯টি ভোট। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইদুল করিম মিন্টু জানান, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শ্রমিকদের একটি সূত্র জানায়, ২০১৯ সালের আগস্ট মাসে জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন হয়েছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)