চুয়াডাঙ্গায় মুদি ও চা-দোকানীসহ সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ছাতা বিতরণ

আপলোড তারিখঃ 2023-07-03 ইং
চুয়াডাঙ্গায় মুদি ও চা-দোকানীসহ সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ছাতা বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের কোর্ট রোড থেকে রেল স্টেশন রোডের মুদি ও চায়ের দোকানীসহ সাধারণ ব্যবসায়ীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ছাতা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পান্না সিনেমা হল চত্বরে অবস্থিত তারা দেবী ফাউন্ডেশনের কার্যালয়ে প্রায় দুইশ ছাতা বিতরণ করা হয়। তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাতা বিতরণ করেন বাবু নিরঞ্জন কুমার আগরওয়ালা, পবিত্র কুমার আগরওয়ালা ও চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু। এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কিছুদিন পূর্বে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠানে দিলীপ কুমার আগরওয়ালা ২৫ জন বীর মুক্তিযোদ্ধার হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ছাতা বিতরণ করে ছাতা বিতরণ কার্যক্রমের সূচনা করেন। ওইদিন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মধ্যে দেড় হাজার ছাতা বিতরণ করা হয়। পর্যায়ক্রমে চুয়াডাঙ্গা-১ আসনের প্রতিটি ইউনিয়নে ৩০ হাজার ছাতা বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় গতকাল ব্যবসায়ীদের মধ্যে এ ছাতা বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)