আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারের বর্ষপূর্তি উপলক্ষে সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-07-03 ইং
আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারের বর্ষপূর্তি উপলক্ষে সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় নিমগ্ন পাঠাগারের বর্ষপূর্তি উপলক্ষে দারুস সুন্নাহ একাডেমি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন মাওলানা ইমদাদুল হক, মাহফুজুল হক, মোস্তাফিজুর রহমান রানা, শাহিন আহমেদ টিটো, মেহেদি হাসান মোহন, আল মাসুদ আব্দুল্লাহ, মুসআব নুসাইর ও নাদিউজ্জামান রিজভী। নাশিদ ও সরচিত কবিতা পাঠ করেন তাওহীদুল ইসলাম খান ও শুয়াইব হোসেন। এছাড়া পাঠকদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর আগে মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহর পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় আরও উপস্থিত ছিলেন হাফেজ আল ইমরান বকুল, আসাদুজ্জামান শাহিন, কাজল আহমেদ, হাফিজুর রহমান, কামরুজ্জামান, ফারুখ হোসেন মোল্লা, সাইদুর রহমান সাইদ, শের আলী প্রমুখ। সভা পাঠক, দাতা সদস্য ও বিশিষ্টজনের উপস্থিতিতে এবং মুফতি আব্দুল্লাহ হাসান কাসেমীর মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)