দামুড়হুদায় ফ্যান্টাসি চুয়াডাঙ্গা ফুড অ্যান্ড ফান্ পার্কের উদ্বোধন

আপলোড তারিখঃ 2023-06-27 ইং
দামুড়হুদায় ফ্যান্টাসি চুয়াডাঙ্গা ফুড অ্যান্ড ফান্ পার্কের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: জমকালো ও আনন্দঘন পরিবেশে দামুড়হুদায় ফ্যান্টাসি চুয়াডাঙ্গা ফুড অ্যান্ড ফান্ পার্কের উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দামুড়হুদা পুড়াপাড়ায় এই পার্কের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন বগা, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু, ফ্যান্টাসি চুয়াডাঙ্গার স্বত্বাধিকারী মো. রইচ উদ্দিন মোল্লাসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে ফুড অ্যান্ড ফান্ পার্ক পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবুসহ আমন্ত্রিত অতিথিরা। এসময় পার্কের স্বত্বাধিকারী রইচ উদ্দিন মোল্লা সাংবাদিকদের বলেন, সবার সুবিধার্থে প্রতিষ্ঠানটি দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কের পাশে স্থাপন করা হয়েছে। আমাদের প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ধূমপান মুক্ত থাকবে। আশা করি কোনো প্রকার উচ্ছৃঙ্খল ও কুরুচিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে না। সবাই যেন পরিবার-পরিজন নিয়ে এখানে এসে একটু বিনোদন ও খাওয়া দাওয়া করতে পারে সেটা নিশ্চিত করা হয়েছে। আগামী ঈদুল আজহা উপলক্ষে সকল শ্রেণি-পেশার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নতুন নতুন মেনু সাজানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)