ঝিনাইদহে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2023-06-27 ইং
ঝিনাইদহে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে অসহায় ও দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে লেডিস ক্লাবের পক্ষ থেকে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ও লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের পত্নী শারমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন লেডিস ক্লাবের সহসভাপতি পুলিশ সুপারের পত্নী জিনিয়া রহমান, সামন্তী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি, নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন। গতকাল ঈদসামগ্রী হিসেবে শহরের বিভিন্ন এলাকার ২০০ অসহায় ও দুস্থের মধ্যে সেমাই, চিনি, গুঁড়াদুধ, তেল, পোলাও চালসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)