জীবননগরে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি টগর

আপলোড তারিখঃ 2023-06-27 ইং
জীবননগরে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি টগর ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জীবননগর খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে জীবননগর হাইস্কুল মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকুনুজ্জামান, জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। খেলায় অংশগ্রহণ করে ফরিদপুর চাঁদের হাট মহিলা ফুটলব একাডেমি বনাম চুয়াডাঙ্গা মাহাতাব উদ্দিন মহিলা ফুটবল একাডেমি। খেলার পরিচালনা করেন জীবননগর খেলোয়াড় কল্যাণ সমিতির উপজেলা শাখার সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)