আলমডাঙ্গায় কৃষক লীগ নেতা মোহন মিয়ার ইন্তেকাল

আপলোড তারিখঃ 2023-06-27 ইং
আলমডাঙ্গায় কৃষক লীগ নেতা মোহন মিয়ার ইন্তেকাল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সহসভাপতি ও কালিদাশপুরের মানোয়ার হোসেন মোহন মিয়া (৬৯) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার সকাল আটটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। মোহন মিয়া আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক এজিএস ছিলেন। তিনি পাইলট সরকারি স্কুলের ৭১ ব্যাচের ছাত্র ছিলেন। এছাড়া ‘আমরা ৭১’ সংগঠনের অন্যতম সদস্য ছিলেন। গতকাল বাদ জোহর কালিদাশপুর কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হক পানু, উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক খন্দকার বজলুর রহমান, পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু সৌমেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)