আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলম হোসেনের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2023-06-27 ইং
আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলম হোসেনের ইন্তেকাল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আলম হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোনায়েম হোসেন, সাবেক সহকারী অধ্যাপক আজাহার হোসেন, নুর ইসলাম, সহকারী অধ্যাপক শেখ শফিউজ্জামান, সহকারী অধ্যাপক লিটন, হারদী এম এস জোহা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, প্রভাষক তাপস রশিদ, সাবেক জেলা প্রশাসক গোলাম রহমানসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ। জানাজা শেষে দারুস সালাম কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)