গাংনীতে জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধর মৃত্যু

আপলোড তারিখঃ 2023-06-27 ইং
গাংনীতে জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধর মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে গাংনীতে চাচীর জানাজা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আয়ূব আলী (৭০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা একটার দিকে গাংনী পৌর এলাকার গাংনী-হাটবোয়ালিয়া সড়কের কেন্দ্রীয় ঈদগাহপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়ূব আলী গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে। স্থানীয় সূত্র জানা গেছে, গতকাল সকালে চাচীর মৃত্যুর খবর পেয়ে মোটরসাইকেলযোগে মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামে যান আয়ূব আলী। দুপুরে জানাজা ও দাফন শেষে ছেলে তৌহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরাছিলেন তিনি। পধিমধ্যে গাংনী কেন্দ্রীয় ঈদগাহপাড়ায় পৌঁছলে একটি দ্রুতগামী লাটাহাম্বারের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আয়ূব আলী ও তাঁর ছেলে তৌহিদুল ইসলাম। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আয়ূব আলীকে মৃত ঘাষেণা করেন। এবং ছেলে তৌহিদুলকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার পরেই লাটাহাম্বারটির চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)