কার্পাসডাঙ্গায় আদ্-দ্বীনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আপলোড তারিখঃ 2023-06-25 ইং
কার্পাসডাঙ্গায় আদ্-দ্বীনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টার-এর উদ্যোগে চক্ষু ও ডায়াবেটিকস ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এর আয়োজন করা হয়। কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলীর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিউল আলম ও কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকী সালাম, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মখলেছুর রহমান মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আদ্ দ্বীন আই কেয়ার প্রজেক্ট অফিসার রবিউল হক। এর আগে হেলিকপ্টারযোগে অনুষ্ঠানে উপস্থিত হন আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আদ্ দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের রিজিওনাল ম্যানেজার এস এম হান্নান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ গ্রামীণ চক্ষুনিবেশ ছানি বাছাইয়ের উদ্বোধন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)