দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ বছরপূর্তি উদ্যাপন

আপলোড তারিখঃ 2023-06-25 ইং
দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ বছরপূর্তি উদ্যাপন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ বছরপূর্তি উদ্যাপিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় দৈনিক যায়যায়দিন পত্রিকার জীবননগর প্রতিনিধির আয়োজনে জীবননগর পৌর শহরে অবস্থিত এতিমখানার শিশুদের নিয়ে পত্রিকার ১৮ বছর পূর্তি উদ্যাপন করা হয়। দৈনিক যায়যায়দিন পত্রিকার জীবননগর প্রতিনিধি জাহিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জামাল হোসেন খোকন, পৌর কাউন্সিলর জামাল মিয়া, আবু সাঈদ সাদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাইটিভির প্রতিনিধি মিঠুন মাহমুদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)