ঝিনাইদহে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-06-24 ইং
ঝিনাইদহে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: ঝিনাইদহ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাঈমকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প)। গতকাল শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলার মর্ডান মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাঈম ঝিনাইদহ সদর উপজেলার সদরকাঞ্চননগর কলা বাগান গ্রামের মো. কাওছার আলী শেখের ছেলে। গতকাল রাত ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানায় র‌্যাব-৬। র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ঝিনাইদহ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডপ্রাপ্ত আসামি নাঈম সদর উপজেলার মর্ডান মোড় এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)